.post-title, .post-title a, .entry-content p, .entry-content { font-family: 'Noto Serif Bengali', serif !important; }

বেঁচে গিয়ে বিধ্বস্ত হেলিকপ্টারের পাশে ভারতীয় ৩ কর্মকর্তার সেলফি


 

‎ভারতীয় বিমানবাহিনীর একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে। এ ঘটনায় প্রাণে রক্ষা পেয়েছেন হেলিকপ্টারে থাকা তিন ভারতীয় কর্মকর্তা। দুর্ঘটনার পর তারা বিধ্বস্ত হেলিকপ্টারের পাশে সেলফি তুলতে ব্যস্ত হয়ে পড়েন।


‎শনিবার (২৩ মে) এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

‎প্রতিবেদনে বলা হয়েছে, লাদাখের লেহর কাছে দুর্গম তাংস্তে অঞ্চলে ভারতীয় সেনাবাহিনীর একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে। পুরোনো চিতা বহরের ওই হেলিকপ্টারটিতে একজন লেফটেন্যান্ট কর্নেল, একজন মেজর এবং একজন মেজর জেনারেল ছিলেন। গত ২০ মে দুর্ঘটনাটি ঘটলেও আজ সকালে বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়েছে। এ ঘটনায় তারা প্রাণে রক্ষা পেয়েছেন।

‎এনডিটিভি জানিয়েছে, এক ইঞ্জিনবিশিষ্ট হেলিকপ্টারটি চালাচ্ছিলেন লেফটেন্যান্ট কর্নেল ও মেজর। আর যাত্রী হিসেবে ছিলেন তৃতীয় ইনফ্যান্ট্রি ডিভিশনের জেনারেল অফিসার কমান্ডিং মেজর জেনারেল সচিন মেহতা।

‎দুর্ঘটনার পর মেজর জেনারেল মেহতার অন্য দুই কর্মকর্তার সঙ্গে তোলা একটি সেলফি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। ছবিতে দেখা যায়, তারা বিধ্বস্ত হেলিকপ্টারের পাশে পাথরের ওপর বসে আছেন। দুর্গম পাহাড়ি পরিবেশ এবং বহু পুরোনো চিতা হেলিকপ্টার বহরের সীমাবদ্ধতার কারণে তাদের বেঁচে যাওয়াকে অনেকেই ‘অলৌকিক’ হিসেবে উল্লেখ করেছেন।

‎প্রতিবেদনে বলা হয়েছে, এ ঘটনার কারণ অনুসন্ধানে আনুষ্ঠানিক তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। সর্বশেষ এই দুর্ঘটনার পর আবারও চিতা হেলিকপ্টারের নিরাপত্তা নিয়ে বিতর্ক শুরু হয়েছে। এই হেলিকপ্টারগুলো প্রথম ১৯৭০-এর দশকে বহরে যুক্ত হয়।

Post a Comment

Previous Post Next Post