.post-title, .post-title a, .entry-content p, .entry-content { font-family: 'Noto Serif Bengali', serif !important; }

২০ টাকার লোভে কি এমন জঘন্য অপরাধ করা যায়?

অভিযুক্ত দুই আসামি হিরু ও সোহেল, ছবি: সংগৃহীত

 

শিশু রামিসাকে ধর্ষণ এবং হত্যার ঘটনায় দেশজুড়ে যখন আতঙ্ক এবং ক্ষোভ চলছে, ঠিক তখনই নারায়ণগঞ্জের ফতুল্লার বক্কাবলি এলাকায় ৬ বছরের কন্যা শিশু ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত দুজনকে আটক করেছে পুলিশ।


স্থানীয়রা জানান, শুক্রবার বিকেলে বক্কাবলির আনন্দবাজার এলাকায় ওই শিশু পাশের বাড়িতে খেলছিল। এ সময় এলাকার হিরু এবং সোহেল তাকে ডেকে নিয়ে যৌন নির্যাতন চালায়। পরে তার অবস্থা খারাপ হলে দ্রুত নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে যায় তার পরিবার।


ঘটনা জানতে পেরে ক্ষুব্ধ এলাকাবাসী অভিযুক্ত হিরুকে গণপিটুনি দেয়। পরে তাকে গুরুতর অবস্থায় পুলিশ হেফাজতে ঢাকা মেডিকেলে ভর্তি করা হয়। এর পরেই অপর অভিযুক্ত সোহেলকে গ্রেপ্তার করে পুলিশ। শনিবার সকালে ফতুল্লা থানা পরিদর্শন করে জেলা প্রশাসক রায়হান কবীর জানান, এ ঘটনায় সুষ্ঠু তদন্ত এবং সর্বোচ্চ আইনি ব্যবস্থা নিশ্চিত করা হবে।

দৈনিক ইনসাফ হোয়াটসঅ্যাপ চ্যানেল ফলো করুন

আরও দেখুন:

দৈনিক ইনসাফ অনলাইনের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিড এবং আমাদের অফিসিয়াল ফেসবুক পেজটি অনুসরণ করুন।


গোপনীয়তার নীতি | শর্তাবলি | মন্তব্য প্রকাশের নীতিমালা | বিজ্ঞাপন | যোগাযোগ

সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ হাসান আহমেদ
ব্যবস্থাপনা পরিচালক: মোসা. নাজমা আক্তার
কার্যালয়: মাটিরাংগা, খাগড়াছড়ি পার্বত্য জেলা

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি এবং দণ্ডনীয় অপরাধ।
স্বত্ব © দৈনিক ইনসাফ ২০২৬

Post a Comment

Previous Post Next Post