![]() |
| সংগৃহীত ছবি |
লখনউয়ের তেজাস হাসপাতালে চিকিৎসাধীন এক নারী রোগীকে অপারেশন থিয়েটারের ভেতরে ধর্ষণের অভিযোগে অভিযুক্ত চিকিৎসক বিজয় কুমার গিরিকে গ্রেপ্তার করেছে পুলিশ। চাঞ্চল্যকর এই ঘটনায় অভিযুক্ত ডাক্তারের পাশাপাশি হাসপাতালের পরিচালককেও জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নেওয়া হয়েছে।
গত ১৯ মে ওই নারী চিকিৎসার জন্য লখনউয়ের ইন্দৌরাবাগ এলাকার তেজাস হাসপাতালে ভর্তি হন। অভিযোগ অনুযায়ী, গত ২১ মে অপারেশন থিয়েটারের ভেতরে তাকে ধর্ষণ করা হয়। এই ঘটনার খবর ছড়িয়ে পড়লে ভুক্তভোগীর পরিবারের পক্ষ থেকে বকশি কা তালাব থানায় অভিযোগ দায়ের করা হয়। পুলিশ দ্রুত তদন্ত শুরু করে এবং অভিযোগের ভিত্তিতে ভারতীয় ন্যায় সংহিতার ৬৪(২)(ই) ধারা ও তপশিলি জাতি ও উপজাতি আইনের অধীনে মামলা নথিভুক্ত করে।
সীতাপুর জেলার বাসিন্দা অভিযুক্ত চিকিৎসক বিজয় কুমার গিরিকে গ্রেপ্তারের পর আদালতে হাজির করা হলে তাকে বিচার বিভাগীয় হেফাজতে পাঠানো হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে অভিযুক্ত নিজের অপরাধের কথা স্বীকার করে ক্ষমা প্রার্থনা করেছেন বলে জানিয়েছে পুলিশ। এছাড়া ঘটনার সময় তার পরনে থাকা পোশাকসহ গুরুত্বপূর্ণ আলামত সংগ্রহ করা হয়েছে।
ঘটনার তীব্র নিন্দা জানিয়ে উত্তর প্রদেশের উপ-মুখ্যমন্ত্রী ও স্বাস্থ্যমন্ত্রী ব্রজেশ পাঠক দ্রুত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন। তার নির্দেশনায় স্বাস্থ্য বিভাগ তাৎক্ষণিকভাবে তেজাস হাসপাতালটি সিলগালা করে দিয়েছে। পাশাপাশি অভিযুক্ত চিকিৎসকের মেডিকেল লাইসেন্স বাতিল করা হয়েছে এবং আয়ুর্বেদ বিভাগকে তার ডিগ্রি বাজেয়াপ্ত করার নির্দেশ দেওয়া হয়েছে, যাতে তিনি ভবিষ্যতে আর কোনোভাবেই চিকিৎসা পেশার সঙ্গে যুক্ত হতে না পারেন।
দৈনিক ইনসাফ হোয়াটসঅ্যাপ চ্যানেল ফলো করুন
আরও দেখুন:
দৈনিক ইনসাফ অনলাইনের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিড এবং আমাদের অফিসিয়াল ফেসবুক পেজটি অনুসরণ করুন।
গোপনীয়তার নীতি | শর্তাবলি | মন্তব্য প্রকাশের নীতিমালা | বিজ্ঞাপন | যোগাযোগ
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ হাসান আহমেদ
ব্যবস্থাপনা পরিচালক: মোসা. নাজমা আক্তার
কার্যালয়: মাটিরাংগা, খাগড়াছড়ি পার্বত্য জেলা
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি এবং দণ্ডনীয় অপরাধ।
স্বত্ব © দৈনিক ইনসাফ ২০২৬
